দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হাকিম ভেটখালী কলোনিপাড়ার বাসিন্দা ও লুৎফর শেখের ছেলে।
পরিবারের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, দুপুরে নিজ মৎস্যঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, ‘বৃষ্টির মধ্যে মৎস্যঘেরে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন হাকিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।’
/অ